ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫ম অ্যালামনাই রিইউনিয়নের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

আজিজুল হক, চট্টগ্রাম

আজিজুল হক, চট্টগ্রাম

সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৬:০৬ পিএম

চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫ম অ্যালামনাই রিইউনিয়নের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এর ৫ম এলামনাই রিইউনিয়ন ২০২৬-এর আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ নতুন একাডেমিক ভবনের কনফারেন্স হলে উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ সাইফুদ্দিন মো. তারেক। 

পরিচালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক এবং চমেক ৩৩ প্রজন্মের প্রতিনিধি ডা. বেলায়েত হোসেন ঢালী।

প্রধান অতিথি হিসেবে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন চসিক মেয়র ও চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৬তম প্রজন্মের প্রতিনিধি ডা. শাহাদাত হোসেন। 

বিশেষ অতিথির বক্তব্য দেন- চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুর রব এবং সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির মহাসচিব ডা. আশরাফুল কবীর ভূঁইয়া, কোষাধ্যক্ষ ডা. তমিজ উদ্দিন আহমেদ, বিএমএ’র সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল চৌধুরী, ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডা. মিয়ান জসিম উদ্দিন, যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. সৈয়দ আহমেদ, চমেক ৫ম প্রজন্ম ডাঃ আব্দুল মান্নান, ডা. সিতারা খানম, এবং প্রফেসর ও চিকিৎসকরা ডা. অজয় দেব, ডা. মোহাম্মদ ইউসুফ, প্রফেসর ডা. হাসানুজ্জামান, প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী, প্রফেসর ডা. এ এস এম জাহেদ, ডা. কামরুল হক, ডা. ঈসা চৌধুরী, ডাঃ ইমরোজ উদ্দিন, ডা. মোনায়েম ফরহাদ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এলামনাইদের রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে, যা ২০২৬ সালের রিইউনিয়ন কার্যক্রমের প্রস্তুতির অংশ।

ইএইচ

Link copied!