ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বোয়ালমারীতে রেলওয়ের গাছ কাটতে গিয়ে চা বিক্রেতার মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৫:৪৬ পিএম

বোয়ালমারীতে রেলওয়ের গাছ কাটতে গিয়ে চা বিক্রেতার মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে রেলওয়ের গাছ চুরি করে কাটার সময় চাপা পড়ে মাসুদ শেখ (৪২) নামে এক শ্রমিকের মৃত্যু ঘটেছে। লাশ উদ্ধার করার সময় তার বাম হাত ভাঙা পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আড়াইটার দিকে বোয়ালমারী উপজেলার ঘোড়াখালী রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

মাসুদ শেখ বোয়ালমারীর ঘোষপুর ইউনিয়নের ভীমপুর গ্রামের বাসিন্দা ও চা বিক্রেতা ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে স্থানীয় চোরচক্র রেলওয়ের বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যাচ্ছে। এসব কাজে স্থানীয় শ্রমিকদের ব্যবহার করা হয়। 

ধারণা করা হচ্ছে, মঙ্গলবার গভীর রাতে মাসুদ শেখও এসব চোরচক্রের কাজে ব্যবহৃত হয়ে রেলওয়ের গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মারা যান। সকালে স্থানীয়রা রেললাইনের পাশে ঘটনাটি দেখে গ্রাম পুলিশ ও থানায় খবর দেয়।

বুধবার বেলা ১১টার দিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়।

নিহতের স্ত্রী সাবিনা বেগম বলেন, “গত রাতে আমার স্বামী বাড়ি থেকে বের হয়। কোথায় গিয়েছিল জানি না। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পাই যে, আমার স্বামী গাছের নিচে চাপা পড়ে মারা গেছে।”

ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমরান হোসেন নবাব বলেন, “শ্রমিকরা পেটের দায়ে কাজ করে, কিন্তু তাদের দিয়ে কে এসব কাজ করাচ্ছে তা প্রশাসনকে খুঁজে বের করতে হবে। মাসুদ না মারা গেলে হয়তো এই ঘটনা প্রকাশও হতো না।”

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, “খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করেছে। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।”

ইএইচ

Link copied!