ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সোনারগাঁওয়ে কাঁচপুর হাইওয়ে থানার সামনে লাশঘর উদ্বোধন

পনির ভুইয়া, সোনারগাঁও

পনির ভুইয়া, সোনারগাঁও

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৬:৩৯ পিএম

সোনারগাঁওয়ে কাঁচপুর হাইওয়ে থানার সামনে লাশঘর উদ্বোধন

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় কাঁচপুর হাইওয়ে থানার আওতায় সড়ক দুর্ঘটনায় মৃতদের লাশ সংরক্ষণের জন্য নতুন লাশঘর নির্মাণ করা হয়েছে। 

বুধবার উপজেলার উদ্যোগে ও কাচপুর ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহলমের তত্ত্বাবধানে লাশঘর উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম, কাচপুর হাইওয়ে থানার ওসি আ. কাদের জিলানি এবং অন্যান্য স্থানীয় কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান বলেন, “স্থানীয় সাংবাদিক পনির ভুইয়ার মাধ্যমে আমরা বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গেই চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছিলাম। দ্রুত বাস্তবায়নের মাধ্যমে আজ লাশঘরটি উদ্বোধন করা হলো। সাংবাদিকরা হলো সমাজের আয়না। তাদের মাধ্যমে সমাজে ভালো কাজগুলো সামনে আসে এবং সকলের প্রচেষ্টায় সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব।”

ইএইচ

Link copied!