ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ময়মনসিংহ থেকে জাতীয় দলে জায়গা করে নেবে বহু তরুণ: স্থানীয় সরকার সচিব

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৭:৪৮ পিএম

ময়মনসিংহ থেকে জাতীয় দলে জায়গা করে নেবে বহু তরুণ: স্থানীয় সরকার সচিব

‘তারুণ্যের উৎসব ২০২৫, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে— এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে শুক্রবার বিকেলে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫।

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ এবং ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।

প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্যে বলেন, ময়মনসিংহের রয়েছে সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা ও শিক্ষার গৌরবময় ঐতিহ্য। জাতীয় মহিলা ফুটবল দলের আটজন খেলোয়াড় এই জেলার সন্তান, পাশাপাশি জাতীয় ক্রিকেট দলে ও এখানে থেকে কৃতি খেলোয়াড়রা এসেছে। জেলা প্রশাসক গোল্ডকাপ তরুণদের অনুপ্রাণিত করার একটি বড় প্ল্যাটফর্ম, যা ভবিষ্যতে জাতীয় পর্যায়ের আরও মেধাবী ক্রীড়াবিদ তৈরি করবে।

বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেন, খেলায় জয়-পরাজয় থাকবেই, তবে প্রতিযোগিতার তীব্রতাই খেলাকে উপভোগ্য করে। এই ধরনের টুর্নামেন্ট শুধু খেলোয়াড় তৈরিই করে না, বরং সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে। তরুণ প্রতিভা বিকাশে নিয়মিত এই আয়োজনের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থা, জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ, শিক্ষক, সাংবাদিক ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ইএইচ

Link copied!