ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বারহাট্টায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি

বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০১:৩১ পিএম

বারহাট্টায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

নেত্রকোণার বারহাট্টায় নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভাটি সোমবার দুপুরে বারহাট্টা উপজেলা পরিষদ হলরুমে আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শামীমা আফরোজ মারলিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম গোলাম হোসাইন, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান, উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল বাতেন, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা সাদেকুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রশীদ আলম তালুকদার, বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের টিটু, সিংধা ইউনিয়নের চেয়ারম্যান নাসিম তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি আব্দুল বাসির খান, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল আমিন, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, নারী প্রগতি সংঘের বারহাট্টা উপজেলা কেন্দ্র ব্যবস্থাপক সুরুজিত ভৌমিকসহ উপজেলায় কর্মরত সকল সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তারা স্থানীয় প্রশাসন, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন এবং সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির ওপর জোর দেন।

ইএইচ

Link copied!