ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেত্রকোণা-২ আসনে জমিয়ত প্রার্থী মুফতি আনিসুর রহমানের শোডাউন

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৬:৪২ পিএম

নেত্রকোণা-২ আসনে জমিয়ত প্রার্থী মুফতি আনিসুর রহমানের শোডাউন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের প্রার্থী মুফতি মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান সোমবার দুপুরে তার নির্বাচনী এলাকায় শোডাউন করেছেন।

বারহাট্টা উপজেলা সদর থেকে প্রায় শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সাদা-কালো পতাকা ও নির্বাচনী প্রতীক ‘খেজুর গাছ’-সংবলিত ব্যানার-ফেস্টুন শোভা পাচ্ছিল।

শোভাযাত্রায় জেলা জমিয়তের সভাপতি মুফতি তাহের কাসেমী, সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম ও আব্দুল হাদী ফরাজী, সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মোফাজ্জল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল হাবিবি, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার সরকার, বারহাট্টা উপজেলা জমিয়তের সভাপতি হাফেজ তাফাজ্জুল হোসেন খান, সাধারণ সম্পাদক মাওলানা আবু সাইদ তালুকদারসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।

শোভাযাত্রাটি বিকেলে নেত্রকোণা জেলা শহরের পুরাতন কালেক্টর মাঠে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। সেখানে দলীয় মনোনীত প্রার্থী মুফতি আনিসুর রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে ‘খেজুর গাছ’ প্রতীকে বিজয়ী করার আহ্বান জানান।

ইএইচ

Link copied!