ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এমএন লারমার ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৭:৪১ পিএম

এমএন লারমার ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) প্রতিষ্ঠাতা, জুম্ম জাতীয় চেতনার অগ্রদূত, মানবেন্দ্র নারায়ণ লারমা’র ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার মূল প্রতিপাদ্য ছিল, “যে জাতি বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে পারে না, পৃথিবীতে তাদের বেঁচে থাকার কোন অধিকার নেই।”

সোমবার সকালে জীবঙ্গাছড়া (বাবুপাড়া) কমিউনিটি সেন্টারে বাঘাইছড়ি থানা কমিটি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং সহযোগী সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিসিজেএসএস বাঘাইছড়ি থানা কমিটির সহ-সভাপতি ও ৩৪ নং রুপকারী ইউপির চেয়ারম্যান জ্যাসমিন চাকমা (ধনেশ্বর)।

সভা সঞ্চালনা করেন পিসিজেএসএসের সহ-সাধারণ সম্পাদক রুবেল চাকমা ও পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সভাপতি নিউটন চাকমা। স্বাগত বক্তব্য রাখেন পিসিজেএসএসের সাধারণ সম্পাদক জ্যোসি চাকমা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি বাঘাইছড়ি থানা কমিটির সাধারণ সম্পাদক আসেন্টু চাকমা, বঙ্গলতলী ইউপি চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা, বঙ্গলতলী ইউপি সদস্য উষাপ্রিয় চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রিয়দর্শী চাকমা, রুপকারী মৌজার হেডম্যান বিশ্বজিৎ চাকমা, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস সুমিতা চাকমা ও মিসেস সাগরিকা চাকমা, পিসিজেএসএস রাঙামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাঘাইছড়ি থানা কমিটির সভাপতি জ্ঞান জীব চাকমা, জেলা কমিটির সহ-সভাপতি সুরেশ কান্তি চাকমা সহ পার্টির অন্যান্য নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

সভায় মানবেন্দ্র নারায়ণ লারমা’র জীবন ও কর্মের উপর গুরুত্ব আরোপ করা হয় এবং পার্বত্য চট্টগ্রামের সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাসে তার অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

ইএইচ

Link copied!