ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নবীর আদর্শ ধারণ করে জীবন গঠন করতে হবে: নরসিংদীর ডিসি

তারেক পাঠান, পলাশ (নরসিংদী)

তারেক পাঠান, পলাশ (নরসিংদী)

সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৮:০০ পিএম

নবীর আদর্শ ধারণ করে জীবন গঠন করতে হবে: নরসিংদীর ডিসি

নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেছেন, নবীর আদর্শ মনে প্রাণে ধারণ করে জীবন গঠন করতে হবে। মানুষের সঙ্গে কেমন আচরণ ও ব্যবহার করা উচিত, তা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) অনুকরণীয়ভাবে শিখিয়েছেন। তিনি সত্যবাদী ছিলেন এবং সকলের বিশ্বাস অর্জন করায় তাঁকে ‘আল-আমিন’ হিসেবে ডাকতেন।

সোমবার বিকালে পলাশ উপজেলার ইছাখালী ফাযিল ডিগ্রি মাদ্রাসার অডিটোরিয়ামে আন্তঃশ্রেণি ফুটবল ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সভাপতিত্ব করেন।

জেলা প্রশাসক বলেন, “আমরা চাই আমাদের সমাজে ভালো মানুষ তৈরি হোক। সমাজে ভালো মানুষের সংখ্যা বেশি হলে খারাপ স্বাভাবিকভাবেই কমে যাবে। তাই ভালো শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হওয়া অত্যন্ত জরুরি। শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক উন্নয়ন সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজমুল হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিকী।

এছাড়া উপস্থিত ছিলেন- মাদ্রাসার আরবি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মাশিহুর রহমান মামুন, বিদ্যুৎ শাহী মো. মসিউর রহমান, মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নাজমুল হাসান, পলাশ উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মাসুদ করিমসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

ইএইচ

Link copied!