ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভেড়ামারায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বুদ্ধকরণ সভা

হেলাল মজুমদার, ভেড়ামারা

হেলাল মজুমদার, ভেড়ামারা

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৩:৩৪ পিএম

ভেড়ামারায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বুদ্ধকরণ সভা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনকে সফল করতে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং Gavi, PATH, UNICEF ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশের সহযোগিতায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সভার আয়োজন করে।

সভায় ভেড়ামারা উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক এবং মসজিদের ইমামরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। 

তিনি জানান, আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ভেড়ামারা উপজেলায় টাইফয়েডের টিকাদান কর্মসূচি চলবে। এটি দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরকারিভাবে বিনামূল্যে রেজিস্ট্রেশনের মাধ্যমে ৯ থেকে ১৫ বছর বয়সী ছেলে-মেয়েদের টাইফয়েডের টিকা দেওয়া হবে।

তিনি আরও বলেন, ভেড়ামারা উপজেলায় মোট ৫৩ হাজার ৪৮০ জন এ টিকার আওতায় আসবে। এর মধ্যে—

শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ছেলে ১৫,৭৯৫ জন এবং মেয়ে ১৬,৯৩৩ জন।

কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ২০,৩২০ জনকে টিকা দেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার সবাইকে এই টিকাদান কার্যক্রমে উদ্বুদ্ধ করতে অনুরোধ জানান। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি প্রচার-প্রচারণায় স্থানীয় পত্রপত্রিকা ও মাইকিং ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, “করোনা ভ্যাকসিন টিকার কার্ড যেমন গুরুত্বপূর্ণ ছিল, তেমনি টাইফয়েড টিকার কার্ডও গুরুত্ব বহন করবে।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. লতিফুল কবির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসিফ সিদ্দিকী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস, আলপনা রানী বিশ্বাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

ইএইচ

Link copied!