ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

উচ্ছেদ অভিযানের নামে টাকা খাওয়া চলবে না: সারোয়ার তুষার

মো. হৃদয় খান, নরসিংদী

মো. হৃদয় খান, নরসিংদী

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৫:২২ পিএম

উচ্ছেদ অভিযানের নামে টাকা খাওয়া চলবে না: সারোয়ার তুষার

নরসিংদীর ঘোড়াশালে বাংলাদেশ রেলওয়ে এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর জমিতে দীর্ঘদিন ধরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন এ অঞ্চলের ব্যবসায়ীরা। কিন্তু ব্যবসায়ীদের ওপর উচ্ছেদের হুমকির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। 

মঙ্গলবার দুপুরে তিনি ব্যবসায়ীদের সঙ্গে সাদ্দাম বাজারসহ ঘোড়াশালে রেল ও বিআইডব্লিউটিএ’র জমিতে গড়ে ওঠা দোকানগুলো পরিদর্শনকালে এ কথা বলেন।

এ সময় এনসিপির নরসিংদী জেলা কমিটির সমন্বয়কারী আওলাদ হোসেন জনি, জেলা ও উপজেলার এনসিপি নেতৃবৃন্দসহ সাদ্দাম মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সারোয়ার তুষার বলেন, আসন্ন ১৮ সেপ্টেম্বর রেল কর্তৃপক্ষ ঘোড়াশালে উচ্ছেদ করার নোটিশ দিয়েছে। তবে ব্যবসায়ীদের স্বার্থে তিনি রেল মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে আবেদন জানিয়েছেন যাতে উচ্ছেদ স্থগিত রাখা হয়। ইতিমধ্যে উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে ১৮ তারিখে উচ্ছেদ হবে না।

তিনি আরও বলেন, উচ্ছেদের নামে সাধারণ ব্যবসায়ীদের সর্বনাশ ডেকে আনা হচ্ছে, যা কাম্য নয়। ব্যবসায়ীরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাই তাদের জন্য অস্থায়ী নয়, স্থায়ী সমাধানের ব্যবস্থা করতে হবে।

সারোয়ার তুষার উল্লেখ করেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর অন্যায় চাপিয়ে দিলে তা সামাজিক অস্থিরতা সৃষ্টি করবে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘোড়াশালের ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে, যেন তারা নিশ্চিন্তে জীবিকা নির্বাহ করতে পারেন।

তিনি আরও সতর্ক করেন, উচ্ছেদ অভিযানের নামে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় করা চলবে না। ভাঙা-গড়ার নামে তাদের নিঃস্ব করা ঠিক নয়। ব্যবসায়ীরা কারও পকেট ভারী করতে চান না; তারা সরকারের কাছে রাজস্ব দিয়ে সৎভাবে ব্যবসা করতে চান।

ইএইচ

Link copied!