ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযানে ৪ জুয়ারী আটক

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৪:৩৭ পিএম

নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযানে ৪ জুয়ারী আটক

নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার মেদনী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের হাশেম মিয়ার চায়ের দোকানে চলা জুয়ার আসরে অভিযান চালিয়ে চার জুয়ারীকে আটক করেছে। 

অভিযানকালে জুয়া খেলার সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (পূর্ব) অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই রাজীব চন্দ্র সরকার নেতৃত্বে একটি দল মঙ্গলবার দিবাগত রাতে নয়াপাড়া গ্রামের হাশেম মিয়ার চায়ের দোকানে অভিযান চালিয়ে চার জুয়ারীকে আটক করে।

আটককৃতরা হলেন— হাশেম মিয়া (৫৫), সুমন মিয়া (৩০), আব্দুর রাজ্জাক (৪৫) ও ফজলু মিয়া (৩৫)।

আটককৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সনের প্রকাশ্যে জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তারা বুধবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
ইএইচ

Link copied!