সোহেল রানা, দীঘিনালা (খাগড়াছড়ি)
সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৪:৪১ পিএম
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় শারদীয় দূর্গা উৎসব উদযাপন উপলক্ষে দীঘিনালা জোনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে দীঘিনালা জোন সদর দফতরে অনুষ্ঠিত সভায় জোন অধিনায়ক লে. কর্নেল মো. ওমর ফারুক, পিএসসি বক্তৃতা করে বলেন, দূর্গা পুজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি সকলকে সতর্ক করে বলেন, উৎসব কেন্দ্রিক কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তা খেয়াল রাখতে হবে। কোথায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সঠিক তথ্য প্রচার করতে হবে এবং গুজব বা মিথ্যা সংবাদ ছড়ানো থেকে বিরত থাকতে হবে।
সভায় অংশগ্রহণ করেন মেজর মো. মেহেদী, দীঘিনালা উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যানসহ মিনা চাকমা, গগন বিকাশ চাকমা, চন্দ্র রঞ্জন চাকমা, চয়ন বিকাশ চাকমা, জ্ঞান চাকমা, সাংবাদিক মো. সোহেল রানা ও এম মহাসিন মিয়া, দীঘিনালা পুজা উদযাপন কমিটির সভাপতি শ্রী নিমাই চন্দ্র নাথ, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা।
আলোচনা সভার শেষ পর্যায়ে দীঘিনালার ৯টি পূজা উদযাপন কমিটির সভাপতি-দের হাতে প্রীতি উপহার প্রদান করেন জোন অধিনায়ক লে. কর্নেল মো. ওমর ফারুক।
ইএইচ