ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পঙ্গু আশাবুদ্দিনকে স্থায়ীভাবে দোকান করে দিলো সামাজিক সংগঠন ‘দুর্বার’

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৭:০০ পিএম

পঙ্গু আশাবুদ্দিনকে স্থায়ীভাবে দোকান করে দিলো সামাজিক সংগঠন ‘দুর্বার’

পঙ্গু আশাবুদ্দিনকে স্থায়ীভাবে দোকান দিয়ে পাশে দাঁড়িয়েছে আমরা সামাজিক সংগঠন ‘দুর্বার’। 

শুক্রবার দুপুরে দক্ষিণ দেওড়া গ্রামের আশাবুদ্দিনের বাড়ির পাশে রাস্তা সংলগ্ন ‘দুর্বার স্বাবলম্বী প্রজেক্ট-০১’ এর আওতায় দোকান ঘরটি রিপেয়ার করা হয় এবং প্রয়োজনীয় মালামাল সরবরাহ করা হয়। 

একই সঙ্গে আশাবুদ্দিন ও তার পরিবারকে সবরকম সহযোগিতা ও সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

মহতি এই উদ্যোগের জন্য আশাবুদ্দিন ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এর আগে দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক জাতীয় গণমাধ্যমে আশাবুদ্দিনের জীবনযাত্রা নিয়ে সংবাদ প্রকাশিত হয়ে ব্যাপক আলোচিত হয়।

উল্লেখ্য, ৩০ বছর বয়সী আশাবুদ্দিন সুস্থ থাকাকালীন গিরিগ্রি মিস্ত্রীর কাজ করতেন এবং তার উপার্জনের ওপরই পুরো পরিবার নির্ভরশীল ছিল। ভাগ্যের নির্মম পরিহাসে তার কোমরের মেরুদণ্ডের হাড়সহ দুইটি পা পঙ্গু হয়ে গেছে। গত সাত বছর ধরে তিনি বিছানায় শয্যাশায়ী এবং প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। সামান্য ভিটেমাটি ছাড়া যেটুকু জমি ছিল, তা চিকিৎসার খরচ চালানোর জন্য বিক্রি করতে হয়েছে।

বর্তমানে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। পরিবারের একমাত্র উপার্জনকারী আশাবুদ্দিনের এই দুর্ঘটনার ফলে পরিবারের জীবনযাত্রায় অন্ধকার নেমে এসেছে।

ইএইচ

Link copied!