ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সরকারি ভর্তুকি মূল্যের সার বেশি দামে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৪:৫২ পিএম

সরকারি ভর্তুকি মূল্যের সার বেশি দামে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সরকারি ভর্তুকি মূল্যের সার অননুমোদিতভাবে বেশি দামে বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার দুই ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার দুপুর ১টায় জগত বাজারে অভিযান পরিচালনা করে। 

অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি এবং জেলা মৃত্তিকা সম্পদ কর্মকর্তাও অভিযানে উপস্থিত ছিলেন।

অভিযানে দেখা যায়, মেসার্স সাইফুল ইসলাম (প্রো. মো. নাজমুল হক) নামক সার বিক্রয় প্রতিষ্ঠানে সরকারি অনুমোদন ছাড়া সরকারি সার বেশি দামে বিক্রি করা হচ্ছিল। প্রতিষ্ঠানটির সরকারি সার বিক্রির কোনো লাইসেন্সও ছিল না।

সার বিক্রির দাম ছিল

টিএসপি সার: সরকারি মূল্য প্রতি কেজি ২১ টাকা, বিক্রয় ৫০ টাকা

ইউরিয়া সার: সরকারি মূল্য ২৭ টাকা, বিক্রয় ৩৬ টাকা

এমওপি সার: সরকারি মূল্য ২০ টাকা, বিক্রয় ২৫ টাকা

এ ঘটনায় মেসার্স সাইফুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অপর প্রতিষ্ঠান মেসার্স রুহুল আমিন ভূঁইয়া (ডিলার) একই অপরাধে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেছে। উভয় প্রতিষ্ঠান দোষ স্বীকার করে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড না করার শপথ নিয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ব্যবসায়ীদের সরকারী আইন ও বিধি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে অপরাধীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা হবে।

ইএইচ

Link copied!