রাকিবুল ইসলাম, কালুখালী
সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৮:০২ পিএম
রাজবাড়ীর কালুখালীতে ৫২তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠ মাঠে কালুখালী উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামস্ সাদাত মাহমুদ উল্লাহ।
এছাড়া উপস্থিত ছিলেন— উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মামুন অর রশীদ, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মো. শাহজাহান আলী শেখ, সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম, আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. শাহজাহান আলী, মাজবাড়ী সিদ্দিকিয়া আহম্মেদিয়া সেরাতুল হক আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. নুরুল ইসলাম, রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আয়ুব আলী, কালুখালী দাখিল মাদরাসার সুপার আবু নূর মো. ইমারত আলী খান, মৃগী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান আলী, মাজবাড়ী হুরুন্নেছা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমানসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী।
উপজেলার ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে দুই দিনব্যাপী ফাইনাল খেলায় কাবাডি, সাঁতার, দাবা, হ্যান্ডবল ও ফুটবলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফুটবলে রাইপুর কেএসএম একাডেমীকে পরাজিত করে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।
ইএইচ