ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গুইমারা রিজিয়ন কমান্ডারের পক্ষ থেকে মাটিরাঙ্গার ৬টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৪:০৭ পিএম

গুইমারা রিজিয়ন কমান্ডারের পক্ষ থেকে মাটিরাঙ্গার ৬টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা

হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রিজিয়ন কমান্ডারের পক্ষ থেকে মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন মাটিরাঙ্গা উপজেলার ৬টি পূজামণ্ডপকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে গুইমারা রিজিয়নের অধীনস্থ মাটিরাঙ্গা জোন সদরে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, রিজিয়ন কমান্ডার গুইমারা রিজিয়ন এর পক্ষে মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্ণেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জি মাটিরাঙ্গা উপজেলার ৬টি মন্দিরের সভাপতির নিকট ২৫ হাজার টাকা করে সর্বমোট ১ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করেন।

এ সময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মাসুদ খান পিএসসি উপস্থিত ছিলেন।

বিশেষ অনুদান প্রাপ্ত পূজা মণ্ডপগুলো হলো— মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষা কালী মন্দির, বলিটিলা সর্বজনীন শ্রী শ্রী শংকর মঠ ও গীতা আশ্রম, নতুন পাড়া সর্বজনীন শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ব্যাঙমারা সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মণ্ডপ, বেলছড়ি কেন্দ্রীয় শিব, কালী ও জগন্নাথ মন্দির, বেলছড়ি গোমতি কেন্দ্রীয় কালী ও জগন্নাথ মন্দির।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর। রিজিয়ন কমান্ডারের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহার আসন্ন দুর্গোৎসবকে আরও শান্তিপূর্ণ, আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবে বলে সকলের প্রত্যাশা।

ধর্মীয় সম্প্রীতি ও উন্নয়নকে এগিয়ে নিতে রিজিয়ন কমান্ডারের পক্ষ থেকে প্রদত্ত এ শুভেচ্ছা উপহার আন্তঃধর্মীয় সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদারে বিশেষ ভূমিকা রাখবে বলে সকলের প্রত্যাশা।

ইএইচ

Link copied!