ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভেড়ামারায় বিএনপির পক্ষ থেকে ১১টি পূজা মণ্ডপকে আর্থিক সহযোগিতা

হেলাল মজুমদার, ভেড়ামারা

হেলাল মজুমদার, ভেড়ামারা

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৭:০৩ পিএম

ভেড়ামারায় বিএনপির পক্ষ থেকে ১১টি পূজা মণ্ডপকে আর্থিক সহযোগিতা

কুষ্টিয়ার ভেড়ামারায় জগৎ জননী মাতৃমন্দিরসহ ১১টি পূজা মণ্ডপের নেতৃবৃন্দকে আর্থিক সহযোগিতা প্রদান ও পাশে থাকার আশ্বাস দিয়েছেন ভেড়ামারা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

বুধবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলার ১১টি মন্দিরের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে উদযাপন নিশ্চিত করতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সর্বদা পাশে থাকবে। 

এছাড়া প্রয়োজন হলে স্বেচ্ছাসেবক বা অন্যান্য সহায়তা প্রদানের জন্যও বিএনপি সর্বদা প্রস্তুত।”

বিএনপির পক্ষ থেকে ভেড়ামারার জগৎ জননী মাতৃমন্দিরসহ ১১টি পূজা মণ্ডপের নেতৃবৃন্দকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জানবার হোসেন, আবুল কালাম আজাদ, আব্দুর রব, ইসাহাক, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মামুনুর রশিদ বকুল, বাহিরচর ইউনিয়ন বিএনপি সভাপতি জাহিদুল ইসলাম লাভলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল আলম রোকন, বাহিরচর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মোকারিমপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জীবন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন মোল্লা, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

ইএইচ

Link copied!