ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাটিরাঙ্গা আইনশৃঙ্খলা ও চোরাচালান বিরোধী টাস্কফোর্সের মাসিক সভা

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৪:৩২ পিএম

মাটিরাঙ্গা আইনশৃঙ্খলা ও চোরাচালান বিরোধী টাস্কফোর্সের মাসিক সভা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সেপ্টেম্বর মাসের আইনশৃঙ্খলা ও চোরাচালান বিরোধী টাস্কফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১১টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।

সভায় উপস্থিত ছিলেন— মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন তৌফিক, উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা তাহিরা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ফারিয়া আহম্মেদ, উপজেলা প্রকৌশলী আমজাদ হোসেন, মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয়, প্রেসক্লাব সভাপতি জসীম উদ্দিন জয়নাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, ইসলামিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মো. কাজী সলিম উল্ল্যাহ, মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. সাহাদাত হোসেন, ফায়ার স্টেশনের অফিসার মো. হারুন উর রশীদ, জামায়াত ইসলামী উপজেলার আমির মাওলানা মো. আব্দুল জলিল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেন, বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. জামাল হোসেন সহ বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, ছাত্র প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা।

উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা সভায় বলেন, চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। তিনি স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করে বলেন, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধের পাশাপাশি চোরাচালান বন্ধে প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করা উচিত।

তিনি আরও জানান, শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করে নিরাপত্তা নিশ্চিত করা হবে। উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে যাতে দুর্গাপূজা আনন্দময় ও সুষ্ঠুভাবে উদযাপিত হয়।

ইএইচ

Link copied!