ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভেড়ামারায় বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া)

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া)

সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৬:৫২ পিএম

ভেড়ামারায় বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ

কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুক্রবার বিকেল ৫টায় মোকারিমপুর ইউনিয়নে পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি গোলাপনগর বাজারের পাশে আয়োজন করা হয়।

পথসভার প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (ভেড়ামারা- মিরপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ড. সাইফুল ইসলাম। 

তিনি বক্তৃতায় বলেন, “তারেক রহমানের নির্দেশে আমি জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছি। বিএনপি ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কারের অঙ্গীকার জনগণের কাছে পৌঁছে দিচ্ছি। জনগণই আমাদের শক্তি, তাদের সমর্থনই আমাদের ভরসা।”

জনতা তার বক্তব্যে মুহুর্মুহু করতালি দিয়ে সমর্থন জানায়। পথসভায় ৩১ দফা সংস্কার পরিকল্পনার লিফলেটও বিতরণ করা হয়। 

ড. সাইফুল ইসলাম প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে কুষ্টিয়া-২ আসনকে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে।

বক্তৃতার শেষ ভাগে তিনি আরও বলেন, “আমরা জনগণের পাশে থাকতে চাই, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আমাদের চলতেই থাকবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদত হোসেন, সহ-সভাপতি মনজুর আলম দুলাল, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদেরসহ স্থানীয় নেতৃবৃন্দ। বিশেষ অতিথি ছিলেন ম. বুলবুল, আবু সাইদ, শামীম ও অন্যান্য নেতারা।

পথসভায় মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস এবং জনস্রোত স্পষ্টভাবে প্রমাণ করে, কুষ্টিয়ার মাটিতে বিএনপি পুনরায় সংগঠিত ও শক্তিশালী হয়ে উঠেছে এবং ড. সাইফুল ইসলাম এই অঞ্চলের ভোটারদের কাছে জনপ্রিয় ও প্রতিষ্ঠিত প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

ইএইচ

Link copied!