ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
মাওলানা এনামুল হক

আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতেই দিতে হবে

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৭:১৩ পিএম

আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতেই দিতে হবে

জেলা জামায়াতের সাবেক আমীর ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য ও নেত্রকোণা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা এনামুল হক বলেছেন, স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা এখনো দেশে থেকে নানান ষড়যন্ত্র করছে। তাদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা ও জুলাই সনদকে আইনি ভিত্তির মাধ্যমে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ করনসহ আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলার জনগণ কোন পাতানো নির্বাচন মেনে নিবে না। আর নির্বাচন পিআর পদ্ধতিতেই দিতে হবে।

শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখা কর্তৃক আয়োজিত জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

দুপুরে জেলা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে জুমার নামাজ শেষে সকল নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিলটি নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে দলটি।

নেত্রকোণা জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ সভাপতিত্ব করেন ও সেক্রেটারি মাওলানা মাহাবুবুর রহমান এর সঞ্চালনা করেন। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল্লাহ ভূইয়া, মো. নজরুল ইসলাম, জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, পৌর জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা ওয়ালি উল্লাহ, পৌর জামায়াতের নায়েবে আমির ডা. আবুল হোসেন তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!