ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেত্রকোণায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ২

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১১:১০ পিএম

নেত্রকোণায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ২

মাদক বিরোধী বিশেষ অভিযানে দুইশত পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃতরা হলেন- নেত্রকোণা জেলার মদন উপজেলার পরশখিলা গ্রামের মো. হিরন মিয়া (২৯) ও একই উপজেলার কুলিয়াটি (রমাইপাড়া) গ্রামের মো. জাহাঙ্গীর (৩৫)।

শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৩৯মিনিটে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে বৃহস্পতিবার রাত ১১টার দিকে মদন থানাধীন মদন পৌরসভার ৪নং ওয়ার্ড মদন বাজার এলাকার মো. সাইজুদ্দিন খানের মনোহরি দোকানের সামনে থেকে দুই মাদক কারবারিকে আটক ও তাদের সাথে থাকা দুইশত পিস ইয়াবা ও মাদক বিক্রয়লব্ধ নগদ অর্থ পঞ্চাশ হাজার টাকা জব্দ করা হয়। 

এ সময় জিপারযুক্ত নীল রংয়ের একটি পলি প্যাকেটে মিথাইল অ্যামফিটামিনযুক্ত গোলাপি বর্ণের ইয়াবা নামীয় ট্যাবলেট একশত পঞ্চাশ পিস। 

অপর জিপারযুক্ত কালো রংয়ের একটি পলি প্যাকেটে মিথাইল অ্যামফিটামিনযুক্ত গোলাপি বর্ণের ইয়াবা নামীয় ট্যাবলেট পঞ্চাশ পিস, নম্বর ও চাবি বিহীন YAMAHA নামীয় কালো-অ্যাশ রংয়ের FZS-V-3 মডেলের মোটর সাইকেলসহ মাদক বিক্রয়লব্ধ নগদ অর্থ পঞ্চাশ হাজার টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. খসরু আল মামুন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মদন থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

ইএইচ

Link copied!