ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পীরগঞ্জে স্কুলে অভিভাবক সমাবেশ ও বিতর্ক প্রতিযোগিতা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০২:৩৯ পিএম

পীরগঞ্জে স্কুলে অভিভাবক সমাবেশ ও বিতর্ক প্রতিযোগিতা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সেন্ট ম্যাথিউস ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলে অভিভাবক সমাবেশ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার উপজেলার রঘুনাথপুর গ্রামে স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ তাজরিন আখতার। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন— সোশ্যাল মোটিভিশন সার্ভিসের পীরগঞ্জ ও বীরগঞ্জ উপজেলা নির্বাহী পরিচালক দীপঙ্কর বর্মন, অভিভাবক কমিটির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, ফারুক হোসেনসহ অনেকে।

অভিভাবক সমাবেশে প্রায় ২০০ জন অভিভাবক অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে ইংরেজি ভাষায় তথ্যপ্রযুক্তি বিষয়ক একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ বিশ মাইল বিএম কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান ও ফারুক হাসান। প্রতিযোগিতায় ‘বি’ গ্রুপ বিজয়ী হয়।

পরে বিচারকরা বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

ইএইচ

Link copied!