অমৃত জ্যোতি, (মধ্যনগর) সুনামগঞ্জ
সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৩:৩৩ পিএম
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চার ইউনিয়নের ৩২টি মণ্ডপে মহা-ষষ্ঠীর বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় উৎসব দুর্গাপূজা।
রোববার দুপুরে মধ্যনগর উপজেলা সদর মন্দিরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, অফিসার ইনচার্জ মো. মনিবুর রহমান ও মধ্যনগর উপজেলায় দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন শাকিল মাহমুদ।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শ্রীশ্রী দেবী দুর্গা মায়ের চরণে ২৮ সেপ্টেম্বর বিল্ব ষষ্ঠীর মাধ্যমে সূচনা, সপ্তমী, অষ্টমী, নবমী ও ২ অক্টোবর বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি হবে শারদীয় উৎসবের।
৩২ মণ্ডপের মধ্যে মধ্যনগর সদর ইউনিয়নের মধ্যনগর উপজেলা সদরসহ ১১টি, চামরদানী ইউনিয়নে ৯টি, দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নে ৯টি ও উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে ৩টি মণ্ডপ— চার ইউনিয়নে সর্বমোট ৩২টি মণ্ডপে শারদীয় উৎসব অনুষ্ঠিত হবে।
ইএইচ