ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৪:৫৬ পিএম

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৩৫) নিহত হয়েছেন। 

শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বদল করার সময় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, অসাবধানতার কারণে ওই ব্যক্তির পা রেললাইনের মধ্যে আটকে যায়। এ সময় ট্রেন চলাচল শুরু হলে তিনি ইঞ্জিনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শফিকুল ইসলাম জানান, “অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। 

যদি পরিচয় শনাক্ত করা না যায়, তবে নিয়ম অনুযায়ী মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরকে জানানো হবে।”

ইএইচ

Link copied!