ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিএনপি সাংবাদিকবান্ধব দেশ গড়তে চায়: ড. জিয়া হায়দার

নলছিটি প্রতিনিধি

নলছিটি প্রতিনিধি

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৩:১৮ পিএম

বিএনপি সাংবাদিকবান্ধব দেশ গড়তে চায়: ড. জিয়া হায়দার

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এসএম জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেছেন, গত দেড়যুগে সাংবাদিকরা অনেক নির্যাতিত হয়েছেন। অনেকে সাংবাদিকতা ছেড়ে দিয়েছেন। কোনো সাংবাদিকের যাতে বলতে না হয়—গত দুই মাস বেতন পাইনি বা অর্ধেক পেয়েছি—এরজন্য বিএনপি একটি সাংবাদিকবান্ধব দেশ গড়তে চায়।

সোমবার বেলা ১১টার দিকে নলছিটি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. জিয়া হায়দার বলেন, আমাদের প্রতিশোধ হবে দেশ গড়ার মাধ্যমে। বাংলাদেশকে যদি স্বৈরাচার মুক্ত পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ দেওয়া যায়, তাহলে আমাদের প্রত্যেকটা মানুষ কথা বলার সুযোগ পাবে। কোনো ভয় তার থাকবে না, প্রত্যেকটা মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এ সময় তিনি স্বাস্থ্য খাত ও কুটির শিল্পের উপরও গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে তিনি সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করেন।

এ সময় বাংলাদেশ শিশু হাসপাতালের অধ্যাপক ডা. এস এম খালিদ মাহমুদ শাকিল, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, নলছিটি উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ মোহসীন, সদস্য সচিব রাশেদ খান মিঠু, নলছিটি উপজেলা প্রেসক্লাবের সদস্যগণসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!