ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাঘাইছড়িতে চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের মতবিনিময়

বাঘাইছড়ি প্রতিনিধি

বাঘাইছড়ি প্রতিনিধি

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৩:৪২ পিএম

বাঘাইছড়িতে চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের মতবিনিময়

রাঙামাটির বাঘাইছড়িতে চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গন্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

সোমবার সকাল সাড়ে ১১টায় মারিশ্যা জোনের কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি।

সভায় উপস্থিত ছিলেন— জোনের উপ-অধিনায়ক মেজর মুহাম্মদ শাহিন, সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান, ১৩ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক রফিকুল ইসলাম, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ূন কবির, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, রাঙামাটি জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমদ, পৌর জামায়াতের সভাপতি মাওলানা নেয়ামত উল্লাহ, উপজেলা জামায়াতের সহ সাধারণ সম্পাদক আফসার হোসেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বাঘাইছড়ি উপজেলা সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন সোহেল, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) বাঘাইছড়ি উপজেলা সভাপতি জ্ঞানজীব চাকমা, সাধারণ সম্পাদক জোশি চাকমা, সাংগঠনিক সম্পাদক রুবেল চাকমা, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শান্তি বিকাশ চাকমা, বাঘাইছড়ি দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি জীবন সরকার, প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ সহ বিভিন্ন এলাকার কার্বারি সাংবাদিক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাঘাইছড়ি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিশেষ করে চলমান দুর্গাপূজা ও খাগড়াছড়ির ঘটনা যেন বাঘাইছড়িতে কোন প্রকার অশান্তি সৃষ্টি না করে, সেজন্য সকল স্তরের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও হেডম্যান–কার্বারীদের ভূমিকা রাখার আহবান জানানো হয়।

সভায় জোন অধিনায়ক বলেন, পাহাড়ি ও বাঙালি সবাই মিলে মিশে সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। কোন প্রকার গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানান। 

তিনি আরও বলেন, বাঘাইছড়ির আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা আমাদের সকলের দায়িত্ব, তাই সবাই মিলেই বাঘাইছড়ির সম্প্রীতি বজায় রাখতে হবে। কেউ সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।

ইএইচ

Link copied!