ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সোনারগাঁয়ে ইলিশ সংরক্ষণে মতবিনিময় সভা

পনির ভুইয়া, সোনারগাঁ

পনির ভুইয়া, সোনারগাঁ

সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৭:৪২ পিএম

সোনারগাঁয়ে ইলিশ সংরক্ষণে মতবিনিময় সভা

‘মা ইলিশ রক্ষা পেলে, সারা বছর ইলিশ মেলে’—এই স্লোগানকে সামনে রেখে ইলিশ সম্পদ উন্নয়নে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ পালন উপলক্ষে মেঘনার পাড়ে জেলেদের সাথে মতবিনিময় ও জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার আনন্দবাজার এলাকায় সিনিয়র মৎস্য দপ্তর সোনারগাঁ কর্তৃক আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন বৈদ্যেরবাজার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, বারদী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আওয়াল মিয়া, ইউপি সদস্য আবুল মেম্বারসহ অনেকে।

সরকারি আদেশ অনুযায়ী আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে নিষিদ্ধ থাকবে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয়।

ইএইচ

Link copied!