ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চৌগাছায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্র সচিব

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

অক্টোবর ১, ২০২৫, ০৮:২৯ পিএম

চৌগাছায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্র সচিব

যশোরের চৌগাছায় বিভিন্ন মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্র সচিব ও চৌগাছার কৃতিসন্তান নাসিমুল গনি।

বুধবার বিকেলে তিনি পৌর শহরের নিরিবিলি পাড়া, কংশারীপুর, কালী মন্দির ও কয়ারপাড়া মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি তার বক্তৃতায় বলেন, “আবহমান কাল থেকে আমরা সবাই মিলে এ দেশে বসবাস করে আসছি। এ পূজা যেমন হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব, তেমনি আমাদের পরস্পরের মিলন মেলাও বটে। পূজায় সার্বিক নিরাপত্তা দিতে সরকার বদ্ধপরিকর।”

এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, যশোর পুলিশ সুপার রওনক জাহান, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন জাহান (অঃ দাঃ), চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন এবং রাজনৈতিক দলের নেতাকর্মীগণ।

ইএইচ

Link copied!