ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে হেফাজতের বিক্ষোভ

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

অক্টোবর ৫, ২০২৫, ০৫:১৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে হেফাজতের বিক্ষোভ

সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন ঘিরে সংঘর্ষে ১৬ জন নিহত হওয়ার ঘটনায় তাকে ‘মদদদাতা’ আখ্যা দিয়ে বিচার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

রোববার বেলা ১১টার দিকে পৌর মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাউতুলী মোড়ে গিয়ে শেষ হয়। এতে হেফাজতের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিল-পরবর্তী সমাবেশে বক্তারা অভিযোগ করেন, “আলেম-ওলামাদের পুণ্যভূমি ব্রাহ্মণবাড়িয়ায় উবায়দুল মোকতাদির চৌধুরী ওলামাদের রক্ত ঝরিয়েছেন। ২০২১ সালে নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে তার প্রত্যক্ষ মদদে সংঘটিত সহিংসতায় ১৬ জন নিহত হন।” 

তারা বলেন, “এই হত্যাকাণ্ডের দায়ে তাকে ফাঁসি দিতে হবে।”

বক্তারা আরও দাবি করেন, ২০২৪ সালের গণআন্দোলনের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে দ্রুত শাপলা চত্বর হত্যাকাণ্ডসহ ব্রাহ্মণবাড়িয়ার সহিংস ঘটনার বিচার সম্পন্ন করতে হবে। 

এছাড়া সাবেক পুলিশ সুপার আনিসুর রহমানসহ সংশ্লিষ্টদের ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে হাজির করে দ্রুত বিচার শেষে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আহ্বান জানান তারা।

সমাবেশে বক্তব্য দেন— জেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মুফতি আলী আজম কাসেমী, সিনিয়র সহসভাপতি মুফতি বুরহান উদ্দিন কাসেমী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ইউসুফ ভুইয়া, যুব সম্পাদক মাওলানা জুনায়েদ কাসেমী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি উবায়দুল্লাহ মাদানী, দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন, জেলা এনসিপির যুগ্ম-সমন্বয়কারী আবদুল্লাহ আল জিহান মাহমুদ প্রমুখ।

ইএইচ

Link copied!