ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাজেকে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বৌদ্ধ বিহারের আর্থিক অনুদান প্রদান

বাঘাইছড়ি প্রতিনিধি

বাঘাইছড়ি প্রতিনিধি

অক্টোবর ৭, ২০২৫, ১১:০৮ পিএম

সাজেকে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বৌদ্ধ বিহারের আর্থিক অনুদান প্রদান

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নস্থ বাঘাইহাট জোনের অধীনস্থ বৌদ্ধ বিহারের ধর্মীয় অনুষ্ঠানে বাঘাইহাট সেনা জোনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে বাঘাইহাট জোন এলাকার আওতাধীন বৌদ্ধ বিহারে (কঠিন চীবর দান) ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করেন বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. মনিরুল ইসলাম, পিপিএম (বার), পিএসসি।

এ সময় উপস্থিত ছিলেন জোনের টুআইসি মেজর নাহিদ বিন হফিজ, ক্যাপ্টেন খন্দকার মেহেদী হাসান, লে. দেওয়ান ফয়সাল, মা. ওয়া. অফিসার মোহাম্মদ মোকছুদ আলম খন্দকার।

স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা, বঙ্গলতলী ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা, রূপকারী ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন চাকমা, ৫নং ওয়ার্ড মেম্বার পরিচয় চাকমা, ৬নং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা। এছাড়া উপস্থিত ছিলেন বাঘাইহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. নাজিম উদ্দীন, সহ-সভাপতি মো. শওকত আলী, মো. রায়হান আলী, মো. বাবুল হোসেন, মো. আনোয়ার (ছোট), পিসি ইসমাইল, আব্দুর রহিম ও শান্তি কাউন্টারের ম্যানেজার জসীম উদ্দিন।

ইএইচ

Link copied!