ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি

বাঘাইছড়ি প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২৫, ০৮:৩৩ পিএম

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ উপজেলা ও পৌর শাখার আয়োজনে কাচালং সরকারি অডিটোরিয়াম রুমে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

দ্বি-বার্ষিক সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন সোহেলের সঞ্চালনায় এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ উপজেলা শাখার সভাপতি মো. আবদুল কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. আবু তাহের।

এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আলমগীর কবির।

উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আনিসুজ্জামান ডালিম, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমা আহমেদ মৌ এবং জাতীয় ইমাম সমিতির উপজেলা শাখার সভাপতি মাওলানা আজিজুর রহমান।

এছাড়াও সম্মেলনে উপজেলা ও পৌর নাগরিক পরিষদের নেতৃবৃন্দ, কর্মী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা ও পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের বসবাসরত বাঙালিরা এখনো অধিকার থেকে বঞ্চিত রয়েছেন। আমরা আজকে বাংলাদেশের চাইতেও চরম একটি ক্রান্তিকাল পার করছি। স্বাধীনতার পর থেকেই আমরা বৈষম্যের শিকার হচ্ছি। পার্বত্য চট্টগ্রামে বিরাজমান এসব জাতিগত বৈষম্যের অবসান করা প্রয়োজন।

নেতৃবৃন্দ সরকারকে আহ্বান জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের অধিকার নিশ্চিত করতে হবে, এই বৈষম্যের অবসান ঘটাতে হবে।

সম্মেলন শেষে নতুন নেতৃত্বের জন্য আগামী দুই বছরের জন্য উপজেলা ও পৌর শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। 

কমিটিতে উপজেলা সভাপতি মো. মোক্তার হোসেন সোহেল, সাধারণ সম্পাদক মো. আবছার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক রাফছান হোসেন মাসুদ এবং পৌর কমিটির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম মুরাদ।

ইএইচ

Link copied!