ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বোয়ালমারীতে বাজারে অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে ছাই

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২৫, ০৬:৩৪ পিএম

বোয়ালমারীতে বাজারে অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে ছাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে অগ্নিকান্ডে প্রায় ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

শনিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে প্রায় দেড় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলেই জানিয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারের মাছ বাজার সংলগ্ন বাচ্চু মোল্যার মার্কেটের নাসির দর্জির দোকান হতে আগুনের সূত্রপাত। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিটে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। 

আগুনে বাচ্চু মোল্যার মার্কেট, আজিজ মোল্যার মার্কেটসহ ৪টি মার্কেটের মনোহরি দোকান, ওষুধ, টেইলার্স, বীজ ভান্ডার, জুতার দোকান, রেস্টুরেন্টসহ অন্তত ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে এলাকাবাসী, মধুখালী ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আড়াই ঘন্টা চেষ্টার ফলে আগুন নেভাতে সক্ষম হয়।

তবে বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেন, আগুন লাগার এক ঘন্টা পর প্রথমে মধুখালী ফায়ার সার্ভিস ও পরে বোয়ালমারী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে।

স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মনির হোসেন জানান, বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে চলে যাওয়ায় বাজারে পাহারাদার ছাড়া বেশি লোকজন ছিলো না। আগুনের শোরগোল শুনে বাড়ি থেকে দৌড়ে গিয়ে দেখি কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। পাশে আমারও কয়েকটি দোকান রয়েছে। তবে আমার দোকানের ক্ষয়ক্ষতি হতে আল্লাহ রক্ষা করেছেন।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য বুলবুল হোসেন জানান, ধারণা করা হচ্ছে নাসির দর্জির দোকান হতে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পাওয়ার এক ঘন্টা পর ঘটনাস্থলে আসে। তারপরও ফায়ার সার্ভিসের লোকজন না আসলে বাজারের অনেকাংশই পুড়ে যেত।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের লিডার খালেক শেখ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল। আমরা আশার পরে একযোগে দুই ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় অনেক চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। আরো বিস্তারিত মধুখালী ফায়ার সার্ভিস জানাতে পারবেন।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম। 

তিনি বলেন, আগুনে তেরটি দোকান একেবারে পুড়ে গেছে। এক ঘন্টার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়, তবে অভিযান সম্পূর্ণ করতে প্রায় আড়াই ঘন্টা সময় লেগেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকার বেশি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছাই। রাত ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণ করা হয়। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপজেলা পরিষদের পক্ষ থেকে টিনের বরাদ্দ দেওয়া হবে। আর্থিক সহযোগিতা যতটুকু সম্ভব করা হবে।

ইএইচ

Link copied!