ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অসহায় পরিবারের পাশে উপজেলা প্রশাসন

নলছিটি প্রতিনিধি

নলছিটি প্রতিনিধি

অক্টোবর ২০, ২০২৫, ০৩:৩৯ পিএম

অসহায় পরিবারের পাশে উপজেলা প্রশাসন

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার পৌরসভা নাংগুলি এলাকার বাসিন্দা অসহায় আয়েশা বেগমের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার দুপুরে আয়েশা বেগমকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ টাকা দেওয়া হয়।

আয়েশা বেগমের স্বামী, ভ্যানচালক নয়ন হাওলাদার (৪০), হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

তাদের ৬ বছরের একটি ছেলে শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। এছাড়া পরিবারের আরও তিনটি সন্তান রয়েছে। 

বর্তমানে পরিবারের আয় বন্ধ থাকায় দিনযাপন করতে হচ্ছে অনেক কষ্টে। বিষয়টি নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার, লাভলী ইয়াসমিনের নজরে আসলে তিনি আয়েশা বেগমকে তার পক্ষ থেকে নগদ ২ হাজার টাকা দিয়ে সহায়তা করেন।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন বলেন, “আয়েশা বেগমকে তাৎক্ষণিকভাবে নগদ কিছু টাকা দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও যে ধরনের সহযোগিতা করা যায়, সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ইএইচ

Link copied!