ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাগুরায় সওজ শ্রমিকদের মানববন্ধন

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

অক্টোবর ২০, ২০২৫, ০৪:৩৩ পিএম

মাগুরায় সওজ শ্রমিকদের মানববন্ধন

মাষ্টাররোল কর্মচারীদের বেতন সমস্যা সমাধান, নীতিমালা চূড়ান্তকরণ এবং পেনশন সুবিধা চালুর দাবিতে মাগুরায় মানববন্ধন করেছে সড়ক ও জনপথ (সওজ) শ্রমিক ইউনিয়ন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা সওজ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন যা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত, কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে। এতে মাগুরা জেলা ও আশপাশের উপজেলার সওজের মাষ্টাররোল কর্মচারীরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি ফরহাদ হোসেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের উন্নয়নের মূল অবকাঠামো গড়ে তুলতে সওজ শ্রমিকরা দিনরাত কাজ করছেন। কিন্তু বছরের পর বছর ধরে তারা দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করলেও তাদের কোনো স্থায়ী বেতন কাঠামো বা পেনশন সুবিধা নেই। এতে পরিবার–পরিজন নিয়ে জীবিকা চালানো কষ্টসাধ্য হয়ে উঠেছে।

বক্তারা বলেন, “আমরা সড়ক তৈরি করি, সেতু নির্মাণ করি, দেশের উন্নয়নের জন্য ঘাম ঝরাই। অথচ আমাদেরই বেতন, চাকরির নিরাপত্তা ও পেনশন অনিশ্চিত। এটি শ্রমিকদের সঙ্গে চরম অবিচার।”

সংগঠনের পক্ষ থেকে যে দাবিগুলো তুলে ধরা হয়, তার মধ্যে প্রধান হলো—সওজের মাষ্টাররোল কর্মচারীদের “৩২১১১০৪- আনুষাঙ্গিক কর্মচারী/প্রতিষ্ঠান” কোডের আওতায় মাসিক ভিত্তিতে বেতন প্রদান ও দৈনিক মজুরির হার নির্ধারণ, প্রথম যোগদানের তারিখ থেকে পেনশন সুবিধা কার্যকর করা, চলমান ২৭ মামলার মধ্যে ৭টি মামলা নীতিমালায় অন্তর্ভুক্ত করা এবং পূর্বে ঘোষিত সাত দফা দাবি দ্রুত বাস্তবায়ন।

সংগঠনের নেতারা জানান, মাষ্টাররোল কর্মচারীদের সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। কিন্তু বাস্তব সমাধানের কোনো উদ্যোগ এখনো দেখা যায়নি। যদি সরকার দ্রুত দাবি মেনে না নেয়, তাহলে আগামী দিনগুলোতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

ইএইচ

Link copied!