ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে নবনির্মিত শ্রেণিকক্ষের উদ্বোধন

বাঘাইছড়ি প্রতিনিধি

বাঘাইছড়ি প্রতিনিধি

অক্টোবর ২১, ২০২৫, ০৪:৪৫ পিএম

কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে নবনির্মিত শ্রেণিকক্ষের উদ্বোধন

রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের নবনির্মিত ২টি শ্রেণিকক্ষ উদ্বোধন করেছেন মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।

মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে শ্রেণিকক্ষের শুভ উদ্বোধন করেন তিনি এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। 

এ সময় মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর শাহীনুর রহমান, পদাতিক, ক্যাপ্টেন অমিত কুমার সাহা, এমসি, সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান, বিজিবিএমএস, বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাঘাইছড়ি উপজেলার স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৯৯ সালে বিজিবি মারিশ্যা জোন প্রতিষ্ঠা করে। এর পর থেকে দীর্ঘ ২৬ বছর সুনামের সঙ্গে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার বলেন, জোনের নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে থেকে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, পর্যায়ক্রমে জোনের দায়িত্বপূর্ণ এলাকার অন্যান্য বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!