ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সোনারগাঁয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পনির ভুঁইয়া, সোনারগাঁ

পনির ভুঁইয়া, সোনারগাঁ

অক্টোবর ২২, ২০২৫, ০৫:১২ পিএম

সোনারগাঁয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কৃষকদের মাঝে শীতকালীন সবজি ও সার বিতরণ করা হয়েছে। 

সোনারগাঁ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল থেকে প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বিতরণ করা হয়েছে। 

কৃষি সম্প্রসারণ সভা কক্ষে এতে সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা আবু সাইদ তারেখ।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতসনা সহ সকল দপ্তরের কর্মকর্তাগণ।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নে শাকসবজি প্রণোদনায় বীজ ও সার দেওয়া হবে—৯৭০ জন কৃষককে। রবি ফসল প্রণোদনায়—সরিষা, গম, মসুর, চীনাবাদাম—বীজ ও সার দেওয়া হয়েছে ১৭শ জন কৃষককে।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান বলেন, “প্রান্তিক পর্যায়ের কৃষকদের জমি বা বাড়ীর আঙ্গিনায় এসব বীজ ও সার দিয়ে সবজি এবং বিভিন্ন প্রজাতির ফসল ফলিয়ে তাদের নিজ নিজ চাহিদা মেটিয়ে বাজারে বিক্রি করে স্বাবলম্বী হতেই সরকারীভাবে এই প্রণোদনা দেওয়া হয়েছে।”

ইএইচ

Link copied!