ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সোনারগাঁওয়ে ৪ মাদক কারবারিকে অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান

পনির ভুইয়া, সোনারগাঁ

পনির ভুইয়া, সোনারগাঁ

অক্টোবর ২৩, ২০২৫, ০৯:২৮ পিএম

সোনারগাঁওয়ে ৪ মাদক কারবারিকে অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের টিপুরদী চৈতী এলাকা থেকে ৪ মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ডসহ প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাচপুর সার্কেলের ফাইরুস তাসমিন।

এ সময় সোনারগাঁও থানা পুলিশসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলার টিপুরদী এলাকায় মাদক সেবন ও বিক্রয়কালে সোনারগাঁও এলাকার তরিকুল মিয়া, আল আমিন মিয়া, ইমরান মিয়া ও আশরাফ উদ্দিনকে তাদের হেফাজতে থাকা বিপুল পরিমাণ গাঁজাসহ আটক করা হয়। পরে তাদেরকে অর্থদণ্ডসহ বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় উপস্থিত সকলের সম্মুখে মাদক আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সহকারী কমিশনার ফাইরুস তাসমিন বলেন, সোনারগাঁও থেকে মাদককে জিরো টলারেন্সে আনার লক্ষ্যে এ ধারা অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!