ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চৌগাছায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

অক্টোবর ২৪, ২০২৫, ০৫:৩৩ পিএম

চৌগাছায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছা-ঝিকরগাছা সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। 

শুক্রবার সকালে উপজেলার জাহাঙ্গীরপুর দক্ষিনপাড়ের ধাবাড়ির ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডি গ্রামের ইন্তাজ আলীর ছেলে ইমন হোসেন (১৭) ও একই এলাকার তরিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (১৬)। 

মোটরসাইকেল চালক ইমন হোসেন ও আশরাফুল ইসলাম রানিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, তারা দুই বন্ধু মোটরসাইকেল যোগে চৌগাছা বাজারে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, চৌগাছাগামী এপাচি আরটিআর মোটরসাইকেল (নম্বর- যশোর-ল-১২-০৮১২) ঘটনাস্থলে পৌঁছালে সামনের দিকে আসা একটি ডিসকভারি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সামনে থাকা বালু ভর্তি ট্রলির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়।

এ ঘটনায় অপর মোটরসাইকেল চালক মিজানুর রহমান আহত হন। তিনি যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা এবং মহেশপুর ব্র্যাক ব্যাংকে কর্মরত। ট্রলি চালক রুবেল হোসেন সামান্য আহত হয়েছেন। দশপাখিয়া পুলিশ ক্যাম্প ও চৌগাছা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে লিখিত আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করেছে। শুক্রবার বিকেলে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

ইএইচ

Link copied!