ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাঘাইছড়িতে প্রায় ৪ লাখ ১৮ হাজার টাকার অবৈধ কাঠ জব্দ

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

অক্টোবর ২৭, ২০২৫, ০৬:০৫ পিএম

বাঘাইছড়িতে প্রায় ৪ লাখ ১৮ হাজার টাকার অবৈধ কাঠ জব্দ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ কাচালং বাজার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির অবৈধ কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি।

সোমবার বিজিবি পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) জোন কমান্ডারের নির্দেশনায় নায়েব সুবেদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে কাঠ ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় সুরজবাগী কাঠ ১১৩.০৭ ঘনফুট, তালী গাছের কাঠ ২৮.৪৪ ঘনফুট ও তেলছো গাছের কাঠ ২৫.৯৮ ঘনফুট, সর্বমোট ১৬৭.৪৯ ঘনফুট অবৈধ কাঠ আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের মূল্য ৪ লাখ ১৮ হাজার ৭২৫ টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লে. কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি বলেন মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!