ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সোনারগাঁয়ে যুবদল নেতার পরিবারের ওপর হামলা, আহত ৩

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ২৭, ২০২৫, ০৭:৪১ পিএম

সোনারগাঁয়ে যুবদল নেতার পরিবারের ওপর হামলা, আহত ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্বশত্রুতার বিরোধের জের ধরে যুবদল নেতার পরিবারের ওপর হামলা চালিয়ে তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবকলীগ নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে।

সোমবার দুপুরে উপজেলার সনমান্দী ইউনিয়নের দৌলরদী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার সনমান্দী ইউনিয়নের দৌলরদী গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ও সনমান্দী ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আমির হোসেনের পরিবারের সঙ্গে একই গ্রামের স্বেচ্ছাসেবকলীগ নেতা কামাল হোসেন ও বিল্লাল হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার দুপুরে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে স্বেচ্ছাসেবকলীগ নেতা কামাল হোসেনের নেতৃত্বে বিল্লাল হোসেন, শাহ আলম, ইব্রাহিম, ইয়াহিয়াসহ ৫-৭ জনের একদল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমির হোসেনকে কুপিয়ে জখম করে। 

এ সময় তাকে বাঁচাতে তার ভাই তাওলাদ ও স্ত্রী এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে জখম করে নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে আহতদের আশপাশের লোকজন ছুটে এসে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী আমির হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরেই স্বেচ্ছাসেবকলীগ নেতা কামাল হোসেন মাস্টার ও তার লোকজন আমার পরিবারের তিনজনকে পিটিয়ে জখম করেছে।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!