ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালুখালীতে এনডিএম মহাসচিবের লিফলেট বিতরণ

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

অক্টোবর ২৯, ২০২৫, ০৬:২১ পিএম

কালুখালীতে এনডিএম মহাসচিবের লিফলেট বিতরণ

রাজবাড়ীর কালুখালীতে এনডিএম মহাসচিব মোমিনুল আমিন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে লিফলেট বিতরণ করেছেন।

বুধবার বিকাল ৫টায় কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বি-কয়া বাজারে এ পথসভা ও লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণের সময় তিনি বলেন, “আমি রাজবাড়ী-২ আসনে জাতীয় সংসদ নির্বাচনে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীতে বিএনপির শরিক দল হিসাবে ধানের শীষ প্রতিকে নির্বাচন করতে চাই। রাজবাড়ী-২ আসনে ইনশাআল্লাহ আমাকে মনোনয়ন দিবে। বিএনপির সঙ্গে আমরা যুগপথ আন্দোলনে ছিলাম। আমি ধানের শীষের প্রার্থী হব। ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো। রাষ্ট্রক্ষমতায় বিএনপিকে আনতে কাজ করে যাবো।”

তিনি আরও বলেন, “রাজবাড়ী-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করবো, ইনশাআল্লাহ। এই আসনে কোনো সন্ত্রাসীর স্থান হবে না।”

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী গনতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ফরিদ, যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আদনান সানী, কালুখালী উপজেলার সমন্বয়ক মো: ইসহাক ও মো: কামালসহ স্থানীয় নেতাকর্মীরা।

ইএইচ

Link copied!