দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
অক্টোবর ৩১, ২০২৫, ০৫:৪২ পিএম
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কবাখালী ইউনিয়ন জালালাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ পরিদর্শন করেছেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান।
শুক্রবার কবাখালী জালালাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান জুমার নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন।
নামাজ আদায় শেষে মসজিদের উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন।
এ সময় নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের কোনো কাজ অসম্পূর্ণ থাকে না, সকলের সহযোগিতায় ধীরে ধীরে সম্পন্ন হয়। সরকারের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব তা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন কবাখালী জালালাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোতালেব হোসেন, কবাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল খালেক, মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাও. আবদুচ ছবুর আল কাদেরী প্রমুখ।
ইএইচ