ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
সেলিমুজ্জামান সেলিম

একাত্তরের পরাজিত শত্রুরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে

সামিউল আলিম, গোপালগঞ্জ

সামিউল আলিম, গোপালগঞ্জ

অক্টোবর ৩১, ২০২৫, ১১:৫৪ পিএম

একাত্তরের পরাজিত শত্রুরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা এসেছে। তবে স্বাধীনতাবিরোধী অপশক্তি এবং ২০২৪ সালের পরাজিত রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ বড়বাজার পৌর মার্কেটস্থ জেলা বিএনপির কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, “যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ দেশের অগ্রগতি ব্যাহত করতে চায়। তারা চায় না সময়মতো নির্বাচন হোক।”

তিনি বলেন, “দেশে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। দেশের অর্থনীতি, রাজনীতি ও শিক্ষা ব্যবস্থা সবকিছুই একটি নির্বাচিত সরকারের ওপর নির্ভর করছে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার কথা উল্লেখ করে তিনি বলেন, “বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মধ্য দিয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। গণমাধ্যমের স্বাধীনতা, নারীর শিক্ষা ও কর্মসংস্থান, মহিলাবিষয়ক অধিদফতর প্রতিষ্ঠা এসবই বিএনপির উদ্যোগে সম্ভব হয়েছে।”

সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান, ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. কে এম বাবর আলী, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, কেন্দ্রীয় যুবদল নেতা মাহমুদুল হাসান বাপ্পী, জেলা যুবদল সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা, শ্রমিকদলের সদস্য সচিব মো. আবদুল্লাহ, ছাত্রদল সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।

সভা শেষে নেতারা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!