ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভেড়ামারায় মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

হেলাল মজুমদার, ভেড়ামারা

হেলাল মজুমদার, ভেড়ামারা

নভেম্বর ৪, ২০২৫, ০৭:২৯ পিএম

ভেড়ামারায় মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

“জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন; নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি”এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন,“মাদক আজ সমাজে ভয়াবহ রূপ নিয়েছে। শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না; মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক সংক্রান্ত তথ্য দিন, পরিচয় গোপন রাখা হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক পারভিন আখতার, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাজান আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার, মাদক নিয়ন্ত্রণ পরিদর্শক খবির আহমেদ ও এসআই ইকবাল হোসেন।

সভায় বক্তারা মাদক নির্মূলে সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ ভূমিকা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এসময় এলাকাবাসী মাদক বিক্রেতা ও সেবনকারীদের অত্যাচার, গবাদিপশু চুরি এবং ঘরের খাবার পর্যন্ত চুরি হয়ে যাওয়ার অভিযোগ তুলে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সভায় মোকারিমপুর ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!