ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাঘাইছড়িতে মানবেন্দ্র নারায়ন লারমার ভাস্কর্য উন্মোচন উপলক্ষে সভা

বাঘাইছড়ি প্রতিনিধি

বাঘাইছড়ি প্রতিনিধি

নভেম্বর ৯, ২০২৫, ০৪:১৪ পিএম

বাঘাইছড়িতে মানবেন্দ্র নারায়ন লারমার ভাস্কর্য উন্মোচন উপলক্ষে সভা

রাঙামাটির বাঘাইছড়িতে মানবেন্দ্র নারায়ন লারমা'র ভাস্কর্য উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টায় উপজেলার সারোয়াতলী ইউনিয়নের শিজকমুখ এলাকার শিজক কলেজের সামনে নবনির্মিত এম এন লারমার ভাস্কর্য উন্মোচন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ভাষ্কর্য নির্মাণ কমিটি-২০২৫।

সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, বাঘাইছড়ি উপজেলার আঞ্চলিক কমিটির পরিচালক পুলক জ্যোতি চাকমা। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ঊষাতন তালুকদার। 

প্রধান আলোচক ও ভাস্কর্য উন্মোচক ছিলেন এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি চিবরণ চাকমার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ভাস্কর্য নির্মাণ কমিটির সদস্য সচিব ত্রিদিপ চাকমা (দিপ বাবু)। 

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, শিজক কলেজের অধ্যক্ষ সুভাষ দত্ত চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারণ সম্পাদক শান্তনা চাকমা। 

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার, হেডম্যান-কার্বারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, জনসংহতি সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্বাগত বক্তব্যে ত্রিদিপ চাকমা ভাস্কর্য নির্মাণের উদ্যোগ ও ইতিহাস তুলে ধরেন এবং যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তারা এম এন লারমার ছাত্র জীবন থেকে সংসদ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার কাহিনী তুলে ধরেন এবং জুম্ম জাতির মহান বিপ্লবী নেতা হিসেবে তার জীবন ও আদর্শ বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার আহবান জানান। এছাড়া ভবিষ্যতের প্রজন্মের জন্য বাঘাইছড়িতে লাইব্রেরি নির্মাণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার প্রস্তাবের বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়।

সভার প্রধান অতিথি ঊষাতন তালুকদার বলেন, “জুম্ম জাতির অগ্রদূত এম এন লারমা একজন ত্যাগী নেতা ও পথ প্রদর্শক। তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে ন্যায় ও সৎ পথে থেকে অধিকার আদায়ের কথা বলা যায়। আজ শিজক কলেজের মত একটি শিক্ষা প্রাঙ্গণের পাশে আরেকটি পবিত্র স্থাপনা নির্মিত হওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত। এম এন লারমার মৃত্যু জুম্ম জাতির অপূরনীয় ক্ষতি, যার জন্য আমরা অনেক পিছিয়ে গেছি। আমাদের সকলের উচিত ঐক্যের পথে চলা, যেটি দেখিয়েছেন এম এন লারমা।”

তিনি আরও বলেন, “যেমন আমরা চুক্তি করতে পেরেছি, একতাবদ্ধ থাকলে চুক্তি বাস্তবায়নও সম্ভব। এজন্য আমাদের একতাবদ্ধতা বজায় রাখা প্রয়োজন।”

ইএইচ

Link copied!