ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়াকে প্রাধান্য দিতে হবে: শামা ওবায়েদ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

নভেম্বর ৯, ২০২৫, ০৮:১৫ পিএম

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়াকে প্রাধান্য দিতে হবে: শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়াকে প্রাধান্য দিতে হবে। কারণ ক্রীড়া জগতে আমাদের যুব সমাজ এবং ছাত্র সমাজকে অনুপ্রাণিত ও উৎসাহিত করতে পারলে তারা সকল প্রকার সামাজিক অপরাধ ও মাদক থেকে দূরে থাকবে।

ফরিদপুরের সালথায় বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমান স্মৃতি ৮দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যখন সরকারে ছিল এবং যখন ছিল না, সব সময় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ জিয়ার নেতৃত্বে আমাদের দল ক্রীড়াকে প্রাধান্য দিয়েছে। এছাড়াও গ্রাম্য যে খেলা গুলো রয়েছে, আমাদের দল সেগুলোকেও সব সময় প্রাধান্য দিয়ে এসেছে।”

রোববার বিকালে উপজেলার যদুনন্দী নবকাম পল্লী কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় মধুখালী একাদশ বনাম কাশিয়ানী একাদশ অংশগ্রহণ করে। খেলায় ট্রাইব্রেকারে কাশিয়ানী একাদশ ৫-৪ গোলে মধুখালী একাদশকে পরাজিত করে জয়লাভ করে।

খেলায় যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হুমায়ুন খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহীন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বিএনপি নেতা নজরুল ইসলাম, বাবুল আহম্মেদ, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক বুরহান উদ্দিন খান সৈকত প্রমুখ।

ইএইচ

Link copied!