ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাজিতপুরের নতুন ইউএনও শহীদুল ইসলাম সোহাগ

খসরু মিয়া, বাজিতপুর (কিশোরগঞ্জ)

খসরু মিয়া, বাজিতপুর (কিশোরগঞ্জ)

নভেম্বর ১১, ২০২৫, ০২:৫৬ পিএম

বাজিতপুরের নতুন ইউএনও শহীদুল ইসলাম সোহাগ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন শহীদুল ইসলাম সোহাগ।

রোববার বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। যোগদানের সময় সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

শহীদুল ইসলাম সোহাগ বিদায়ী ইউএনও ফারাশিদ বিন এনামের স্থলাভিষিক্ত হন।

৩৬তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ এর আগে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলায়।

নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, “বাজিতপুরের উন্নয়ন ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনসম্পৃক্ততা নিশ্চিত করতে চাই। বাজিতপুরের জনগণের সহযোগিতা পেলে উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।”

তিনি বাজিতপুরবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।

ইএইচ

Link copied!