হেলাল মজুমদার, ভেড়ামারা
নভেম্বর ১১, ২০২৫, ০৬:৪৩ পিএম
কুষ্টিয়া-২ (ভেড়ামারা- মিরপুর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর পক্ষে ভেড়ামারা উপজেলা বিএনপি, উপজেলা মহিলা দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে হাজার হাজার লোক নিয়ে নির্বাচনী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল চারটায় কুষ্টিয়া-২ (ভেড়ামারা- মিরপুর) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর পক্ষে উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব ও ভেড়ামারা উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাহাজান আলী বলেন, “কুষ্টিয়া-২ (ভেড়ামারা- মিরপুর) আসনের বিএনপির ধানের শীষ প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজকের মিছিলই প্রমাণ করে ধানের শীষের জোয়ার কেউ থামাতে পারবে না। সাধারণ মানুষের প্রতিক ধানের শীষ।”
তিনি আরও বলেন, “কোনো ষড়যন্ত্র করলে লাভ নেই। নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে। ধানের শীষের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়ে আগামীতে সরকার গঠন করে দেশের উন্নয়নের কাজ করবে। আমরা দিনের ভোট চাই, রাতে ভোট চাই না।”
নেতৃত্বে ভেড়ামারা সিএনজি স্ট্যান্ড থেকে হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর পক্ষে নির্বাচনী গণ মিছিল চৈতন মোড় হয়ে ভেড়ামারা সিএনজি স্ট্যান্ডে এসে শেষ হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাজান আলী, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সদস্য শিহাবুল মেম্বার, উপজেলা আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের সদস্য সচিব মোশারফ হোসেন, পৌর যুব দলের আহ্বায়ক জিন্নাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস.এস. আল হুসাইন সোহাগ, উপজেলা মহিলা দলের নেত্রী ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইন্দোনএশিয়া, ধরমপুর ইউনিয়ন বিএনপির নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী শামসুল হক, বিএনপির নেতা মান্নান, চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি দুলাল, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মনজুরুল আলম দুলাল, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বুলবুল কোবির ভুলু।
ইএইচ