সামিউল আলিম, গোপালগঞ্জ
নভেম্বর ১৩, ২০২৫, ১১:২০ এএম
আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জ গণপূর্ত অফিসে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় একটি গাড়িতে আগুন ধরে যায়।
গণপূর্ত অফিস সূত্রে জানা যায়, আজ ভোরে কে বা কারা গণপূর্ত অফিস প্রাঙ্গণে একাধিক পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় অফিসে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায়। পরে বিষয়টি টের পেয়ে গণপূর্ত অফিসের কর্মচারীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে, আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে পুরো জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
ইএইচ