ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নলছিটিতে চার মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নলছিটি প্রতিনিধি

নলছিটি প্রতিনিধি

নভেম্বর ২০, ২০২৫, ০৮:০৯ পিএম

নলছিটিতে চার মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটিতে চারটি মামলার পলাতক আসামি নান্টু শরীফকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে টাঙ্গাইল জেলা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

গ্রেপ্তার হওয়া নান্টু শরীফ নলছিটি পৌরসভার নাঙ্গুলী এলাকার আব্দুল ওয়াহেদ শরীফের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট চারটি মামলা চলমান রয়েছে। একটি মামলায় ২ বছরের সাজা ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করে নলছিটি থানায় আনা হয়েছে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

ইএইচ

Link copied!